বাছাই পর্বে কঠিন গ্রুপে বাংলাদেশ

০৭ আগস্ট ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৩:০২ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই খেলছে বাংলাদেশের নারী ফুটবলাররা। একই সময়ে অনুষ্ঠিত হয়েছে এএফসি’র অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাই পর্বের ড্র। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এই ড্র।

এই বাছাইয়ে এশিয়ার ২৭টি দেশ অংশগ্রহণ করছে। মোট ৮টি গ্রুপে দেশগুলোকে ভাগ করা হয়েছে, যেখানে ‘এ’ থেকে ‘সি’ গ্রুপে ৪টি করে এবং ‘ডি’ থেকে ‘এইচ’ গ্রুপে ৩টি করে দল রয়েছে।

সর্বশেষ ‘এইচ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের অন্য দুই প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও জর্ডান। 

আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর ৮ দেশের ৮ ভেন্যুতে এএফসির বয়সভিত্তিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এরপর ৮ গ্রুপের ৮ চ্যাম্পিয়ন দল আগামী বছরের ৩০ এপ্রিল থেকে ১৭ মে চীনে মূলপর্বে খেলবে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬