জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ PM
এগ্রিকালচারিস্টস্ ফোরাম অব বাংলাদেশের উদ্যোগে সেমিনার

এগ্রিকালচারিস্টস্ ফোরাম অব বাংলাদেশের উদ্যোগে সেমিনার © প্রতিনিধি

এগ্রিকালচারিস্টস্ ফোরাম অব বাংলাদেশের (এএফবি) উদ্যোগে জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের থ্রিডি হলে এ সেমিনাার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশের (এএফবি) মহাসচিব কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব ই ইলাহী (তাওহীদ)। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহা. ইয়ামিন হোসেন।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসন নাসির, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস ওমর শাহরিয়ার কবীর, সাবেক সচিব ড. মো. জাহিদুর রহমান, ঢাকা সিটি উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ।

এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মকবুল হুসাইন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফিরোজ হাসান, এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ’র উপদেষ্টা কৃষিবিদ গোলাম রব্বানী, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আব্দুল  হামিদ, এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ’র সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ আশরাফউদ্দিন আহমেদ প্রমুখ।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬