কুমিল্লায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

১৪ মার্চ ২০২৬, ০৯:৩৫ PM
কুমিল্লায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ © টিডিসি

কুমিল্লায় সৈয়দ সমাজকল্যাণ সংস্থার পরিচালনা কমিটির উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ২০ জন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকালে সংস্থার কার্যালয়ে এই উপহার প্রদান করা হয়। এসময় বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজ সেবক আশিকুল আমিন, পিডিবি কুমিল্লার সাবেক প্রকৌশলী আব্দুল মান্নান, সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ আতিকুর রহমান, সৈয়দ স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা আকতার, সদস্য সৈয়দা খাদিজা আকতার ও সৈয়দা ফাতেমা আকতার।

এসময় আশিকুল আমিন বলেন, আজকে একটা মহৎ কাজ দিয়ে দিনটি শুরু করতে পেরেছি সেইজন্য আমি আল্লাহর কাজে শুকরিয়া আদায় করছি। সৈয়দ সমাজ কল্যাণ সংস্থার এটা খুব ভালো একটা উদ্যোগ। যেটা ওনারা করেছেন এটা সবার পক্ষে করা সম্ভব না। এই সেবা থেকে কোন লাভ হবে এই মানসিকতা কখনো আমি উনাদের মধ্যে দেখিনি। উনাদের এই মহৎ উদ্যোগের সফলতা কামনা করছি। 

আব্দুল মান্নান বলেন, এই স্কুলটার কথা জানতে পেরে আমার খুব ভালো লেগেছে। এই সেবামূলক কাজটি উনারা করে যাচ্ছেন এই জন্য আমরা উনাদেরকে ধন্যবাদ জানায়। এই সেবাটা স্রেফ আল্লাহ তায়া’লার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমি অভিভাবকদের বলবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে বোঝা মনে করবেন না। তাদের যত্ন নিবেন। 

সৈয়দ আতিকুর রহমান বলেন, প্রতিবারের মতো এই বছরও আমরা এই কার্যক্রমের আয়োজন করেছি। এই বছর আমরা ২০ জন শিশুকে ঈদ উপহার প্রদান করেছি। আমাদের এই ধারাবাহিকতা চলমান থাকবে।  এখানে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9