পরাজয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ PM
বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ

বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ © সংগৃহীত

আগামী বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ (২৬ নভেম্বর) সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয় স্বাগতিকরা। 

ম্যাচের ২৯তম মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি করেন নূর আইনসাহ। কাউন্টার অ্যাটাক থেকে খেলার ধারার বিপরীতে গিয়ে গোল করে বসে মালয়েশিয়া। গোলরক্ষক রুপনা চাকমা পোস্ট থেকে বেরিয়ে আসলে নূর দারুণ শটে বল জালে পাঠান। পাশে থাকা ডিফেন্ডার কোহাতি কিসকু মালয়েশিয়ান ফরোয়ার্ডকে আটকাতে পারেননি। 

এর আগে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে কাঙ্খিত গোলের দেখা পায়নি। ৭ মিনিটে পরপর দুটি সুযোগ থেকে বাংলাদেশ গোল আদায় করতে পারেনি। লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়া সুলতানার দারুণ এক পাস থেকে ডানদিক থেকে বক্সে আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র। দৌঁড়ে গিয়ে লাফিয়ে হেড করতে গিয়ে বলের নাগাল পাননি মনিকা চাকমা। পরের মিনিটে ডানদিকে ঋতুপর্ণার কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণভাগের ভুলে বাংলাদেশ দ্বিতীয় গোল হজম থেকে রক্ষা পায়। হেনরিটা জাস্টিনের দুর্বল শট সোজা রুপনার তালুতে জমা পড়ে। ৬৮তম মিনিটে ফের সমতায় ফেরার দারুণ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। বদলি ফরোয়ার্ড তহুরার সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ক্রস বাড়ান ঋতুপর্ণা। কিন্তু ফাঁকায় থাকা সাগরিকার হেড পোস্টের বাইরে দিয়ে চলে যায়। 

৭৬তম মিনিটে জোড়া খেলোয়াড় বদলি করেও সফল হননি বাংলাদেশের কোচ পিটার বাটলার। ঋতুপর্ণা ও শামসুন্নাহার সিনিয়র জায়গায় মাঠে নামেন মামনি চাকমা ও জয়নব বিবি। ৮৫তম মিনিটে তহুরার শট সহজেই রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক নুরুল আজুরিন। 

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আজারবাইজানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9