দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

১৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ AM
দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি © সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। উপজেলার চরলরেন্স মধ্য বাজারের শিরোনাম ফ্যাশনে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৩ মার্চ) রাতে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১১ মার্চ) রাতে চুরির ঘটনাটি ঘটে। পরদিন দোকানের মালিক শাহীন ইকবাল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহিন ও তার ফুফাতো ভাই মহিন উদ্দিন প্রায় ৬ বছর আগে দোকানটি দিয়ে ব্যবসা শুরু করে। তাদের ব্যবসা ভালই চলছে। ওইদিন রাত দেড়টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। পরদিন সকালে দোকানে গিয়ে দেখেন তালা ভাঙা। তাদের দোকানের ক্যাশ বাক্সে থাকা ৩ লাখ ৬৫ হাজার টাকা ও প্রায় ২১ লাখ ৯২ হাজার টাকার জামা কাপড় নেই।

মালামালের মধ্যে ২০০ পিস শাড়ি, ১৭০ পিস লুঙ্গি, ১৫০০টি থ্রি-পিস চুরি করে নিয়ে গেছে। শাড়িগুলোর মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা, লুঙ্গিগুলোর মূল্য প্রায় ১ লাখ ২ হাজার টাকা ও থ্রি-পিসগুলোর মূল্য প্রায় ১৯ লাখ ৫০ হাজার টাকা। বাজার পাহারায় তিনজন নৈশপ্রহরী রয়েছে। চুরির ঘটনায় তাদেরকে সন্দেহ করে অভিযোগ দেওয়া হয়েছে।

দোকানের অংশীদার মহিন উদ্দিন বলেন, শাহীন আমার মামাত ভাই। আমরা ৬ বছর আগে ব্যবসা শুরু করি। সুনামের সঙ্গেই আমরা ব্যবসা করে আসছি। কখনোই কোন ধরনের অঘটন ঘটেনি। ঈদকে কেন্দ্র করে আমরা দোকানে শাড়ি, লুঙ্গি ও থ্রিপিসসহ বিপুল পরিমাণ মালামাল উঠিয়েছি। কয়েকদিনের বেচাবিক্রির টাকাও ক্যাশে ছিল। দোকানের তালা ভেঙে আমাদের নগদ অর্থসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। আমাদের নিঃস্ব করে দেওয়া হয়েছে।

কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল বলেন, অভিযোগ পেয়েই আমরা ঘটনাটি তদন্তে নেমেছি। প্রকৃত চোরকে শনাক্ত করতে আমরা কাজ করছি। বাজারের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হবে।

পে কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে-স্কেল অনুমোদন, যেমন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘চোরেদের গ্রাম’ থেকে উঠে এসে মেডিকেলে চান্স পেলেন প্রতিবন্ধ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিধবার ১০ বছরের সঞ্চয় ছিল জর্দার কৌটায়, প্রয়োজনের সময় খুলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9