গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের কামারহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহারের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি থাকা দোকানগুলোতে আগুন জ্বলতে থাকে। এতে কাপড় দোকান, মুদিদোকান, ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ১০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানান। 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাহারের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬