লক্ষ্মীপুরে স্ত্রীকে স্বামীর বেধড়ক মারধরের ভাইরাল ভিডিওটি পুরনো

০৮ মার্চ ২০২৬, ০১:৫১ AM
 স্ত্রীকে মারধরের ভাইলার ভিডিও দৃশ্য

স্ত্রীকে মারধরের ভাইলার ভিডিও দৃশ্য © টিডিসি ফটো

লক্ষ্মীপুরে স্বামী হাতে স্ত্রীকে বেধড়ক মারধরের একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ জানিয়েছে ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, এক মাসের আগের পুরনো ভিডিও।  

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনাটি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ রাত ৯টা ৪০ মিনিটের। ২মিনিটের সিসিটিভি ফুটেজে দৃশ্যমান, স্বামী তার স্ত্রীকে রুমের দরজা বন্ধ করে বেধড়কভাবে ঘুষি, লাথি দিয়ে আঘাত করে এবং এক পর্যায়ে তার শ্বাসরোধের চেষ্টা করা হয়। আশপাশের কয়েকজন মানুষ তাদের চিৎকার শুনে দরজায় কড়া নাড়লে স্বামী এক পর্যায়ে দরজা খুলে দেয় এবং তারা স্ত্রীকে তার থেকে সরিয়ে নেয়। 

ফেব্রুয়ারী মাসের এ ঘটনার ভিডিও হঠাৎ করে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। 

এ ঘটনা সম্পর্কে লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ মিডিয়া হোয়াটসঅ্যাপে গ্রুপে সাংবাদিকদের বার্তার মাধ্যমে জানিয়েছেন যে, ফেসবুকে ভাইরালকৃত এই ভিডিওতে দেখা যায় স্বামী তার স্ত্রীকে বেধড়ক মারধর করছে। স্বামীকে আটক করা হয়েছে। স্ত্রী জানান ঘটনাটি ১ মাস পূর্বের। তাদের মধ্যে মিটমাট হয়েছে, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে কোন অভিযোগ করতে ইচ্ছুক নয়। হাজিমারা পুলিশ ফাড়ি স্বামী স্ত্রী দুজনকেই থানায় পাঠিয়েছে। স্ত্রী কোন প্রকার অভিযোগ করতে না চাইলে এই মর্মে স্ত্রীর নিকট থেকে লিখিত নিয়ে দুজনকে ছেড়ে দেওয়া হবে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬