নির্মাণাধীন হাউসের বাঁশ খুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ PM
নিহত মো. হাসান

নিহত মো. হাসান © সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে নির্মাণাধীন টয়লেটের হাউসের বাঁশ খুলতে গিয়ে মো. হাসান (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাতাব্বর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত হাসান উপজেলার চরফলকন এলাকার আবদুল মতলবের ছেলে। আহত একজন হলেন একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে ফারুক। আরেকজনের নাম-ঠিকানা জানা যায়নি।

‎জানা যায়, সোমবার বিকেলে মাতব্বরহাটের উত্তরে সহিদ সরদার বাড়ির একটি নির্মাণাধীন ভবনের টয়লেটের হাউসের বাঁশ খুলতে যায় তিন শ্রমিক। এ সময় হাউসের ভেতরে ঢোকার পর গ্যাস বিস্ফোরণে তারা সবাই অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬