গাইবান্ধায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, একজন গ্রেপ্তার

১৪ মার্চ ২০২৬, ০৫:১০ AM
গ্রেপ্তার মোমিন মিয়া

গ্রেপ্তার মোমিন মিয়া © সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক সপ্তম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে ওই কিশোরীকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোমিন মিয়া (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোমিন মিয়া গোবিন্দগঞ্জের চাঁদপাড়া বাজারের একটি হোটেলের শ্রমিক। তিনি জগন্নাথপুর গ্রামের মৃত গেন্দা মিস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ১৩ বছর বয়সী ওই ছাত্রী বাড়ির পাশে গেলে সুকৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে মোমিন। ধর্ষণের পর অসুস্থ হয়ে পড়লে কিশোরী বিভিন্নভাবে তার পরিবারকে জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে এলাকাবাসী ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্ত মোমিন মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬