বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্ত নারীকে ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১১ মার্চ ২০২৬, ১১:২১ PM
হাতিয়া থানা

হাতিয়া থানা © সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে এক নারীকে (৩০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বুধবার রাতে তিনজনকে আসামি করে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, তিনি তিন সন্তানের জননী এবং স্বামী পরিত্যক্তা। নতুন করে সংসার পাতার আশায় তিনি পরিচিত একজনের মাধ্যমে একটি মোবাইল নম্বরে যোগাযোগ করেন। বিয়ের কথাবার্তা চূড়ান্ত করার কথা বলে অভিযুক্ত ওই ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যায় তাকে হাতিয়ার আফাজিয়া বাজার থেকে মোটরসাইকেলে তুলে নেয়। বিয়ের প্রলোভনে তাকে খালার বাসায় নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে নলচিরা ইউনিয়নের কলাপাড়া এলাকার একটি তরমুজ খেতের পাহারার টংঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা আরও দুজনসহ মোট তিনজন তাকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর দায়ের করা মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। 

তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে, তবে অপর দুজনকে শনাক্তের কাজ চলছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬