ধর্ষণ মামলায় জামিনে মুক্তি পেলেন হিরো আলম

১১ মার্চ ২০২৬, ০৮:৪৫ PM
হিরো আলম

হিরো আলম © সংগৃহীত

বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় জামিনে মুক্তি পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বুধবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে ২১ দিন কারাভোগের পর বগুড়া জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন। এ সময় কারাফটকে তার সন্তানরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়।

কারামুক্ত হয়ে গণমাধ্যমকে হিরো আলম বলেন, আমাকে হয়রানি করার জন্যই এ মামলা করা হয়েছে। গত বুধবারই আমি জামিন পেয়েছিলাম, কিন্তু ষড়যন্ত্র করে অন্য মামলায় আরও এক সপ্তাহ কারাগারে আটক রাখা হয়।

হিরো আলম দাবি করেন, বগুড়ার আসন্ন উপনির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার কারণেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।

এই মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে হিরো আলম বলেন, সত্যের জয় হবেই এবং এই মামলার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও নির্যাতন করেন হিরো আলম। এ ঘটনায় গত বছরের ২১ এপ্রিল মামলা দায়ের করা হয়। তদন্তকারী সংস্থা প্রাথমিক সত্যতা পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৯ দিনেও খোঁজ মেলেনি বিবিএর শিক্ষার্থী রিদোয়ানের, এলাকাবাসীর…
  • ০২ নভেম্বর ২০২৬
শিশুকে পড়াতে গিয়ে গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওধারণ …
  • ০২ নভেম্বর ২০২৬
মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সাড়ে ৩৭ টন সিমেন্টসহ আট…
  • ০২ নভেম্বর ২০২৬
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, থাকবে মাসিক ভাত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনায় দুই যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে
  • ০২ নভেম্বর ২০২৬