ছাত্রীকে ধর্ষণের পর মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ

০৭ মার্চ ২০২৬, ০১:১৬ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০১:২৭ PM
বারহাট্টা থানা

বারহাট্টা থানা © সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার বিক্রমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশুটিকে ঘরে রেখে তার মা বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন, ঘরের আড়ার সঙ্গে মেয়ের দেহ ঝুলছে এবং তার নিম্নাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

নিহত শিশুটির মা বলেন, ‘আমি ভাত খেয়ে মেয়েকে ঘরে রেখে গিয়েছিলাম। মাঠ থেকে ফিরে দেখি ঘরের আড়ার সঙ্গে সে ঝুলছে। তার পরনের কাপড় এলোমেলো ছিল এবং শরীর থেকে রক্ত ঝরছিল। আমি আমার সন্তানের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

শিশুটির চাচাতো ভাই অভিযোগ করে বলেন, ‘মেয়েটির নিম্নাঙ্গ থেকে রক্ত ঝরছিল। ধারণা করছি, ধর্ষণের পরই তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। যারা একটি ছোট শিশুকে এভাবে বাঁচতে দিল না, তাদের চরম শাস্তি দাবি করছি।’

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) আরিফুল ইসলাম বলেন, নিহত শিশুকে ময়নাতদন্তের জন্য গতকাল রাতে নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তা ছাড়া এ ঘটনায় এই এলাকার দুই যুবককে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। আমরা   ব্যাপারে নিভির তদন্ত করছি।তাছাড়া  ময়নাতদন্ত রিপোর্ট পেলেই আসল কারণ জানা যাবে।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9