খাবারের লোভ দেখিয়ে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

০৭ মার্চ ২০২৬, ০৬:১২ AM
গ্রেপ্তার মতিবুল ইসলাম

গ্রেপ্তার মতিবুল ইসলাম © সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মতিবুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামে এই জঘন্য ঘটনাটি ঘটে। অভিযুক্ত মতিবুল ওই এলাকার মোকলেছুর রহমানের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করার সময় মতিবুল ওই শিশুকে খাবার দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্বজনরা ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হাসপাতালে গিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ জানান। এদিকে ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত মতিবুলকে গ্রেপ্তার করে ধামইরহাট থানা পুলিশ।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9