অবসর নিয়ে মুখ খুললেন নেইমার 

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৩ PM
নেইমার জুনিয়র

নেইমার জুনিয়র © ফাইল ছবি

এবার অবসর নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। চলতি বছরে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ শেষে অবসর নিয়ে সিদ্ধান্ত জানাবেন বলে স্থির করেছেন চোটে ক্ষত-বিক্ষত ব্রাজিলিয়ান এ ফুটবলার।

অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। তাতে গেল বছরের জানুয়ারির পর থেকে ম্যাচ খেলেছেন মাত্র ২৯টি, ১৯৬ দিন সাইডলাইনে বসে থাকতে হয়েছে ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে। তাই বুট জোড়া তুলে রাখার বিষয়ে ভাবছেন এক সময়ের হাজারো তরুণের রাত জাগার সাক্ষী এই তারকা ফুটবলার।

কবে নাগাদ অবসর নিতে পারেন, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ব্রাজিলের কাজেটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘ভবিষ্যৎ আমার জন্য কী নিয়ে আসছে, তা আমি জানি না। ডিসেম্বরেই অবসর নিতে চাইতে পারি। আমি দিন ধরে ধরে এগোচ্ছি। এই বছরটি খুব গুরুত্বপূর্ণ। শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দল এবং আমার নিজের জন্যও।’

২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকার। সম্প্রতি অনেকটা আলোচনার জন্ম দিয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও মাঠে নামার ক্ষেত্রে তাড়াহুড়ো করেননি তিনি। 

পুরোপুরি ফিট হয়ে ফেরার পরিকল্পনার কথা জানিয়ে নেইমার বলেন, ‘এই মৌসুমে শতভাগ ফিট হয়ে ফিরতে চেয়েছিলাম দেখেই কিছু ম্যাচে বিশ্রামে ছিলাম। অনেকেই নানা কথা বলছে, কিন্তু প্রতিদিনের বাস্তবতা তারা বোঝে না। সান্তোস এ বিষয়ে দারুণ একটি পরিকল্পনা করেছে। আগের চেয়ে কিছুটা শক্তিশালী হয়ে মাঠে ফিরতে পেরে আমি খুশি ও স্বস্তি বোধ করছি। ছন্দ ফিরে পেতে সময় লাগবে, তবে ধৈর্য ধরে এগোলে শতভাগে পৌঁছাতে পারব।’

কবি নজরুল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, মোট …
  • ৩০ আগস্ট ২০২৬
বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, করুন আবেদন
  • ৩০ আগস্ট ২০২৬
লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট, তরুণকে মারধর ও মুক্তিপণ আদায়ের…
  • ৩০ আগস্ট ২০২৬
নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই
  • ৩০ আগস্ট ২০২৬
বিপাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী শি…
  • ৩০ আগস্ট ২০২৬
ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি করলেন ঢাবি শিক্ষিকা মোন…
  • ৩০ আগস্ট ২০২৬