হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ PM
 হরমুজ প্রণালী

হরমুজ প্রণালী © সংগৃহীত

তেল পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে ‘হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।’ মূলত ইরান দীর্ঘ সময় ধরে বলে আসছিল যে, যদি তাদের ওপর কোনো ধরনের হামলা হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে।

তেল রপ্তানির জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত এই হরমুজ প্রণালী। এটি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রপ্তানির প্রধান পথ। এই সরু সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে, যেখান দিয়ে সৌদি আরব, ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বের বিভিন্ন জায়গায় তেল সরবরাহ করে থাকে।

অবশ্য নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেছেন, ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের ব্যাপারে এখন পর্যন্ত কোনো নির্দেশ দেয়নি।

সাইফ আলি খান হামলা: মার্সি পিটিশনের আবেদন অভিযুক্ত বাংলাদেশ…
  • ২৯ আগস্ট ২০২৬
সরকারি হলো আরও এক স্কুল, প্রজ্ঞাপন জারি
  • ২৯ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই …
  • ২৯ আগস্ট ২০২৬
অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লা…
  • ২৯ আগস্ট ২০২৬
দল থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক…
  • ২৯ আগস্ট ২০২৬
পুলিশ সদস্যকে থাপ্পড় মারলেন সাবেক ছাত্রদল নেতা, ভিডিও ভাইর…
  • ২৯ আগস্ট ২০২৬