ভিনিসিয়ুস বিতর্কে কড়া অবস্থান ফিফার

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ PM
ভিনিসিয়ুস জুনিয়র বিতর্কে কড়া অবস্থান ফিফার

ভিনিসিয়ুস জুনিয়র বিতর্কে কড়া অবস্থান ফিফার © সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে করা বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ঘিরে আবারও উত্তাল বিশ্বফুটবল। দীর্ঘদিন ধরেই বিভিন্ন লিগ ও প্রতিযোগিতায় বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা বলে অভিযোগ উঠেছে। নতুন করে এই বিতর্ক সামনে আসতেই কঠোর অবস্থানের কথা জানাল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। স্পষ্ট বার্তায় তারা জানিয়েছে, ফুটবল মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বরং এই ধরনের ঘটনা রুখতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনাও শুরু হয়েছে।

সাম্প্রতিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচকে ঘিরে অভিযোগটি উঠেছে। সেখানে বেনফিকার উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি নাকি রিয়ালের তারকা ফুটবলার ভিনিসিয়ুসের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছেন। বিতর্কিত মন্তব্য করার সময় নিজের জার্সি টেনে মুখ ঢেকে ফেলেছিলেন প্রেসতিয়ান্নি। 

বিষয়টি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এই পরিস্থিতিতে ‘স্কাই স্পোর্টস নিউজ’ জানিয়েছে, ‘প্রেসতিয়ান্নি আইন’ নামে একটি সম্ভাব্য নতুন নিয়মের কথাও প্রকাশ্যে এসেছে।

অভিযোগ উঠেছে, টেলিভিশন ক্যামেরা বা লিপ-রিডিং প্রযুক্তির মাধ্যমে কথোপকথন ধরা না পড়ে, এজন্যই এমনটা করা হয়ে থাকে। কিন্তু এই অভ্যাসকে আড়াল হিসেবে ব্যবহার করে কেউ যদি বর্ণবিদ্বেষী বা অশালীন মন্তব্য করেন, তবে সেটিকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার কথা ভাবছে ফিফা। নতুন প্রস্তাবিত আইনে এমন আচরণকে স্পষ্টভাবে অপরাধের আওতায় আনার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বিষয়টি ফিফার ‘প্লেয়ার্স ভয়েস কমিটি’তে আলোচিত হবে। খেলোয়াড়দের স্বার্থ, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং নিয়ম পরিবর্তন বা নতুন বিধি প্রণয়নের ক্ষেত্রে ফিফাকে পরামর্শ দেয়। সেখানে আলোচনা হবে, মুখ ঢেকে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে; তা প্রমাণ সাপেক্ষে সরাসরি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে কি না এবং হলে কী ধরনের শাস্তি নির্ধারণ করা হবে।

এদিকে ভিনিসিয়ুসকে ঘিরে সাম্প্রতিক বিতর্কে রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই উয়েফার কাছে একাধিক তথ্যপ্রমাণ জমা দিয়েছে বলে জানা গেছে। ঘটনাটির নিন্দা করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ভিনিসিয়ুসকে উদ্দেশ করে করা বর্ণবিদ্বেষী মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। তার ভাষায়, “আমাদের খেলা ও সমাজে বর্ণবিদ্বেষের কোনো স্থান নেই। এই সমস্যার বিরুদ্ধে আমাদের কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬