সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭ মার্চ ২০২৬, ১২:৩৭ AM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

বাংলাদেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে জনসেবার মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুর সফর শেষে রাতে ঢাকায় ফেরার পথে তিনি এই সেবা চালু করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, সৈয়দপুর বিমানবন্দরে ওয়াই-ফাই কিউআর কোড স্ক্যান করে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারের এই ইতিবাচক উদ্যোগের আওতায় দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ধাপে ধাপে ইন্টারনেট সুবিধা চালু করা হবে।

প্রেস সচিব বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী সারা দেশের গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে ‘বিনামূল্যে পাবলিক ইন্টারনেট’ চালু করছেন। এর আওতায় রেলওয়ে স্টেশন, বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে জনগণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এরই মধ্যে কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই সেবা চালু করা হয়েছে।

সালেহ শিবলি আরও জানান, এই সেবা চালুর ফলে জনগণ সহজেই ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, অনলাইন যোগাযোগ ও ভ্রমণ সংক্রান্ত কাজ করতে পারবেন।রকারের ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশব্যাপী এই প্রযুক্তি সুবিধা বাড়ানো হচ্ছে।

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসং…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে প্রকাশ্যে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ বিজ্ঞপ্তি দিয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরোক্ষ ধূমপানে বাড়ছে মৃত্যুঝুঁকি, অন্যের সিগারেটের ধোঁয়া থে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়কে স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আই মনে কইচ্ছিলাম আর লাশ পোলা কান্দে নিবো, ওন আই পোলার লাশ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9