বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নেইমারের সফল অস্ত্রোপচার

২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ AM
নেইমার

নেইমার © সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের বাকি আর মাত্র ছয় মাস। মাঠের লড়াইয়ে নামার ঠিক আগমুহূর্তে বড় এক সুখবর দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তার বাঁ-হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার নেইমারের বর্তমান ক্লাব সান্তোস বিষয়টি নিশ্চিত করেছে। আধুনিক 'আর্থ্রোস্কোপিক' পদ্ধতির মাধ্যমে তার হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাস ঠিক করা হয়েছে।

৩৩ বছর বয়সী এই তারকার জন্য এবারের মৌসুমটি ছিল বেশ চ্যালেঞ্জিং। মূলত ক্লাবের প্রয়োজনে চোট নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে নেইমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এই অস্ত্রোপচারটি সম্পন্ন করেছেন। এর আগেও নেইমারের পায়ের হাড় ভাঙা এবং ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে পাওয়া সেই গুরুতর এসিএল চোটের অস্ত্রোপচারও করেছিলেন তিনি। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে নেইমারের অন্তত এক মাস সময় লাগবে।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় থাকতে চান নেইমার। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড প্রায় দুই বছর ধরে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি। তাই বিশ্বকাপে ফেরার লক্ষ্যেই নিজেকে ফিট করে তোলার এই শেষ চেষ্টা চালাচ্ছেন তিনি। এদিকে সান্তোসের সাথে চলতি বছরই নেইমারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তবে ক্লাবের সাথে নতুন চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • ২০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩০ আগস্ট পর্য…
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা
  • ২০ আগস্ট ২০২৬
সমপদে ও সমস্কেলে বদলির সুযোগ চান শিক্ষকরা, যা বলছে মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল ল…
  • ২০ আগস্ট ২০২৬
২০১৩ সালের আদলে ৪১৫৯ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি
  • ২০ আগস্ট ২০২৬