হাম রোগে শিশুর মৃত্যু, মহাখালী সংক্রামক হাসপাতালে ভাঙচুর

১৭ মার্চ ২০২৬, ১২:১৯ AM
সংক্রামক ব্যাধি হাসপাতাল

সংক্রামক ব্যাধি হাসপাতাল © সংগৃহীত

হাম রোগে আক্রান্ত শিশুর মৃত্যুকে ঘিরে রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে ওই শিশুর মৃত্যু হয়। পরে রোগীর আত্মীয়-স্বজন বিভিন্ন অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. তানজিলা জাহানের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। হাসপাতালটির চিকিৎসকরা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, হঠাৎ করে হামের রোগী বেড়ে গেছে। রাত ৯টার দিকে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। চিকিৎসকরা ওই রোগীর পরিবারকে আইসিইউ না থাকার বিষয়টি আগেই জানিয়েছিলেন। তাকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু রোগীর স্বজনরা দেরি করেছে।

জানা গেছে, মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে দীর্ঘদিন ধরেই চিকিৎসক, নার্স ও বেড সংকট রয়েছে। এসব অব্যবস্থানায় বেশ দুর্ভোগ পোহাতে হয় দেশের একমাত্র সংক্রামক ব্যাধি হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীদের।

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬