হাম রোগে শিশুর মৃত্যু

২৪ ঘণ্টার মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতালের আইসিইউ চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

১৭ মার্চ ২০২৬, ০২:০৬ AM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল © সংগৃহীত

২৪ ঘণ্টার মধ্যে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। সোমবার (১৬ মার্চ) মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।

এর আগে রাত ৯টার দিকে আইসিইউ না থাকায় এই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে হাসপাতাল ভাঙচুরেরও অভিযোগ ওঠে।

যদিও হাসপাতাল ভাঙচুরের বিষয়টি নাকচ করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরিস্থিতি বিবরণ দিয়ে তিনি বলেন, কিছু দিন থেকে হামের রোগী বাড়ছে। হাসপাতালটিতে তিনটি ওয়ার্ডেই অতিরিক্ত হামের রোগী আছে। তাদের ভাল ট্রিটমেন্ট চলছে। কিন্তু এই রোগীটির অবস্থা খারাপ ছিল। তার আইসিইউর সাপোর্ট দরকার ছিল, কিন্তু এই হাসপাতালের আইসিইউটি বন্ধ। আর অন্য কোথাও এই ধরণের পেশেন্ট নেয় না। এখানে হাসপাতালের চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না।

মন্ত্রী বলেন, মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউ‌এইচ‌ও) একটি প্রকল্পের অধীনে আইসিইউটি নির্মাণ হয়েছিল। প্রকল্প যখন বন্ধ হয়ে গেছে, আইসিইউর কার্যক্রমটাও বন্ধ হয়ে গেছে। এ কারণে শিশুটিকে আইসিইউতে নেওয়া যায়নি। অন্য কোনো আইসসিউতে এ ধরণের সংক্রামক রোগী নেওয়া হয় না। ওই পরিস্থিতিতে ডাক্তাররা স্বজনদের বলছিলেন, এখানে আইসিইউ নাই, অন্যত্র পাওয়া যায় কিনা আমরাও দেখি, আপনারাও চেষ্টা করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটা আমাদের একটা গাফিলতি ধরতে পারেন, আমরা জানতাম না যে দেড় বছর আগে এটা বন্ধ হয়ে গেছে। আজকে জানলাম। এ নিয়ে কথা হয়েছে। আইসিইউটা যেহেতু বন্ধ আছে, কালকের মধ্যে সংযুক্তিতে চিকিৎসক, টেকনিশিয়ান, কনসালটেন্ট এনে আইসিইউটা চালু করব ইনশাআল্লাহ। অক্সিজেন আছে, প্রয়োজনে অল্টারনেটিভ বটলিংয়ের মাধ্যমেও অক্সিজেনের ব্যবস্থা করব।

একইসঙ্গে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ফ্যান সরবরাহের আশ্বাসও দেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া অবহেলার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬