এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ PM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ PM
শাহরিয়ার উদ্দিন ফাহাদ

শাহরিয়ার উদ্দিন ফাহাদ © টিডিসি সম্পাদিত

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। তার নাম শাহরিয়ার উদ্দিন ফাহাদ। তিনি শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক।

ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ.এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তানজিলকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ছাত্রদল।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬