বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানালেন প্রাথমিকের ডিজি

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ PM
প্রাথমিকের শিক্ষার্থী

প্রাথমিকের শিক্ষার্থী © ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২৫ সালের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে সম্ভাব্য এ সময়ের কথা জানান তিনি।

আবু নূর মো. শামসুজ্জামান জানান, ‘প্রাথমিকের বৃত্তি পরীক্ষা আগামী ১৬ ও ১৭ এপ্রিল আয়োজন করা হতে পারে। প্রাথমিকভাবে আমরা এ তারিখ নির্ধারণ করেছি। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তারিখ এবং পরীক্ষার রুটিন চূড়ান্ত করে বিজ্ঞপ্তি জারি করা হবে।’

গত বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, গত বছর প্রাথমিকের যে পরীক্ষাটি নেওয়া সম্ভব হয়নি, সেটি এ বছর নিয়ে নেওয়া হবে। শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়েছে, তাদের বঞ্চিত করা যাবে না।

এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে অন্তর্ভুক্ত হবে কিন্ডারগার্টেন স্কুলগুলোও। মোট অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থাকবে ৮০ শতাংশ এবং কিন্ডারগার্টেনের জন্য ২০ শতাংশ।

এদিকে, আগামী বছর থেকে জুনিয়র বৃত্তির সংখ্যা বাড়ানোর চিন্তা করছে সরকার। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৃত্তির সংখ্যা বাড়ানোর বিষয়টি আমরা ভেবে দেখবো। আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করেছি। ভেবেচিন্তে এবং সবার সহযোগিতায় এটা করা হবে।

‘মাটিতে শুয়েই আম্মাকে ফোন দিলাম’— স্বৈরাচার পতনের মুহূর্তে…
  • ১১ জুলাই ২০২৬
বিএনপি নেতার গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
বিএনপি নেতার গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার
  • ১১ জুলাই ২০২৬
কবে কমবে বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১১ জুলাই ২০২৬
ইংল্যান্ড-নরওয়ের ম্যাচে হানা দিল প্রাণঘাতী ভাইরাস
  • ১১ জুলাই ২০২৬
সাবস্টেশনে লাগা আগুনে বিদ্যুৎহীন রাজধানীর একাংশ
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence