জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী

দেশের মানুষ আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ PM
জামায়াতের ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

জামায়াতের ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  © সংগৃহীত

দেশের মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ একযুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে। অত্যাচার, নির্যাতন ও গুম-খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা গণতন্ত্রের যাত্রার সুযোগ পেয়েছি।
 
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্যাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিলে যোগ দিয়ে শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
 
তারেক রহমান বলেন, ‘দীর্ঘ আন্দোলন ও ত্যাগের বিনিময়ে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীনতা ও গণতন্ত্রের চর্চার সুযোগ পেয়েছি। সেজন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। দেশের মানুষ আজকে অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।

আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি, আমাদের আগামীদিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্যপরিবর্তনের জন্য। আসুন আল্লাহর কাছে রহমত চাই, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার রহমত আল্লাহ যেন আমাদের দেন।’

ইফতার মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য জামায়াত আমিরসহ সবাইকে ধন্যবাদ দেন তিনি।  

আরও পড়ুন : দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বালাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় ক্বারী বেলাল হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইফতারির আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ১১ দলীয় ঐক্যের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, এটিএম আজহারুল ইসলাম এমপি, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, আ ন ম শামসুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী এমপি, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ সেলিম উদ্দিন ও নুরুল ইসলাম বুলবুল এমপিসহ প্রমুখ।

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9