কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আয়াসহ মহিলা মাদ্রাসার ৭ শিক্ষার্থী আহত

৩০ অক্টোবর ২০২৫, ০২:৪৪ PM
মাদ্রাসার ৭ শিক্ষার্থী আহত

মাদ্রাসার ৭ শিক্ষার্থী আহত © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসার ৭ জন শিক্ষার্থী ও একজন আয়া অসুস্থ হয়েছেন। অসুস্থ আটজনের মধ্যে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বুধবার বিকেল ৫টায় পৌরসভার ভাদুঘর এলাকায় অবস্থিত দারুন নাজাত মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন, নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জ জেলার আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন (৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার (১২), ভাদুঘর গ্রামের এলাকার কবির হোসেনের মেয়ে নুসরাত (১১), একই এলাকার কাবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৮), কসবা উপজেলার শিমরাইল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে উম্মে তাইসান (০৫) এবং মাদ্রাসার আয়ার দায়িত্বে থাকা ভাদুঘর এলাকার তুফাজ্জল হোসেনের স্ত্রী আলেয়া (২২)।

মাদ্রাসার শিক্ষক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ জানানন, মাদ্রাসাটি চারতলা ভবনে। এর বাইরে বৈদ্যুতিক তারের ওপর একটি কাপড় পড়েছিল। মাদ্রাসার দায়িত্বরত আয়া আলেয়া একটি স্টিলের পাইপ দিয়ে সেই কাপড় জানালা দিয়ে আনার চেষ্টা করেছিল। লম্বা পাইপটি কাপড়ে লাগার সাথে সাথেই স্পৃষ্ট হয়। এতে রুমের ভেতরে থাকা ছাত্রীদের গায়ে লাগে। তারাও আক্রান্ত হন। আমরা ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়েছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতদের মধ্যে ৬ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

আইনজীবী তালিকাভুক্তির বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
  • ১৩ অক্টোবর ২০২৬
অধ্যক্ষের পুনর্বহালের দাবিতে নার্সিং অধিদপ্তরে শিক্ষার্থীদে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ময়লা ফেলা নিয়ে বিরোধ, মাথা ফাটল অভিনেতা সমু চৌধুরীর
  • ১৩ অক্টোবর ২০২৬
মহেশপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যু
  • ১৩ অক্টোবর ২০২৬
জাবি শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলকে ২ হাজার টাকা জরিমানা
  • ১৩ অক্টোবর ২০২৬