ইঁদুর মারতে নিজের পাতা ফাঁদেই কৃষকের মৃত্যু

২৪ অক্টোবর ২০২৫, ০৫:৩৮ AM
 বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করা রথীন রপ্তান

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করা রথীন রপ্তান © টিডিসি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রথীন রপ্তান (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

 বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত রথীন রপ্তান ওই গ্রামের মৃত শচীন রপ্তানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন ঘটনাটি নিশ্চিত করেছেন।

 পারিবারিক সূত্রে জানা যায়, রথীন রপ্তান নিজের ঘেরে সবজি চাষ করতেন। দীর্ঘদিন ধরে ইঁদুরের উপদ্রবে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছিল। ইঁদুর দমন করতে তিনি জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ফাঁদে অসাবধানতাবশত নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন জানান, সন্ধ্যার দিকে রথীন রপ্তান ঘেরের দিকে যান। রাতে বাড়ি না ফেরায় তার স্ত্রী খুঁজতে বের হন। পরে ঘেরে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় রথীনের মরদেহ দেখতে পান তিনি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি মারা গেছেন।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬