রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেলচালকের

০২ মার্চ ২০২৬, ০৩:৫৮ PM
দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ঘিরে স্থানীয় লোকজনের ভিড়

দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ঘিরে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিল্লাল হোসেন (৪০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত জিলাল হোসেন রাজবাড়ী পৌর শহরের ভবানীপুরে বাসিন্দা ও তিনি কালুখালীর মাজবাড়ীর তানেজ উদ্দিনের ছেলে। জানা গেছে ছুটিতে সৌদি আরব থেকে বাড়ী এসেছিলেন তিনি।

এদিকে ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের গণপিটুনিতে আহত হয়েছেন ঘাতক ট্রাক চালক আনিছ (৩৫)।

পাংশা হাইওয়ে থানার ওসি মাকছুদর রহমান মুরাদ জানান, রাজবাড়ীর দিক থেকে কালুখালীর দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন মোটরসাইকেলচালক জিলাল হোসেন। পথিমধ্যে বাগমারা রাইস মিলের সামনে আসলে বিপরীত দিক কুষ্টিয়া থেকে আসা ১০ চাকার একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মাথা থেঁতলে যায়। এ সময় ঘাতক ট্রাক চালককে ধরে মারধর করে উত্তেজিত জনতা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাটক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9