গোপালগঞ্জে উন্নয়নে কোনো কার্পণ্য হবে না: এমপি জিলানী

০২ মার্চ ২০২৬, ০৫:০৬ PM
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ সদস্য এস এম জিলানী

টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সংসদ সদস্য এস এম জিলানী © সংগৃহীত

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ জেলা নয়। বিশেষ করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া দেশের বাইরে কোনো উপজেলা নয়। এখানে সঠিকভাবে কাজ হবে কি না, এ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই।

সোমবার (২ মার্চ) বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এস এম জিলানী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জ জেলা নিয়ে কোনো কার্পণ্য না করার কথা বলেছেন। দেশের অন্যান্য উন্নত জেলার মতো সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবে গোপালগঞ্জ। উন্নয়নের ক্ষেত্রে এ জেলার প্রতি কোনো বৈষম্য রাখা হবে না।

তিনি বলেন, ‘আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে কাজ করব। আপনারা যে যে দপ্তরে দায়িত্ব পালন করছেন, কোনো ব্যক্তিগত বা দাপ্তরিক সমস্যা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। সভায় প্রশাসনিক সমন্বয়, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি ও জনসেবা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা হয়।

সভা শেষে সংসদ সদস্য এস এম জিলানী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9