কক্সবাজারে দুই শিশু হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

২১ অক্টোবর ২০২৫, ০৯:০৯ PM
জেলা জজ আদালত, কক্সবাজার

জেলা জজ আদালত, কক্সবাজার © টিডিসি

কক্সবাজারের রামু উপজেলায় দুই শিশুকে অপহরণ করে হত্যার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিন নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান গণি এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রামুর গর্জনিয়া বড়বিল এলাকার জাহাঙ্গীর আলম, আবদু শুক্কুর, আলমগীর হোসেন বুলু, মিজানুর রহমান ও শহীদুল্লাহ। আর যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আবদুল মজিদ বদাইয়া, ফাতেমা খাতুন, রাশেদা খাতুন ও লায়লা বেগম।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বড়বিল এলাকায় দোকান কর্মচারী মো. ফোরকানের দুই পুত্র হাসান শাকিল (১০) ও হোসেন কাজল (৮) কে পাখির ছানা দেওয়ার প্রলোভনে অপহরণ করে জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন চক্র। মুক্তিপণ না পেয়ে তারা দুই শিশুকে হত্যা করে খালের পাড়ে ফেলে দেয়।

দীর্ঘ ৯ বছর বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (এসপিপি) মীর মোশারফ হোসেন টিটু বলেন, ‘দীর্ঘ ৯ বছর বিচার প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য, প্রমাণ ও ঘটনাপরিস্থিতি বিবেচনা করে আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত পেয়েছেন। তাই আইনের বিধান অনুযায়ী পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।’

রায় ঘোষণার সময় প্রধান আসামি জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক। এ মামলায় মোকারমা সুলতানা পুতু নামের এক তরুণীকে খালাস দিয়েছেন আদালত।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়ন পদ্ধতি: বিশ্ববিদ্যালয়ের অলংকার নাকি দায়? 
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এডাস্টের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9