অতিরিক্ত মদ্যপানে কক্সবাজারে আবাসিক হোটেলে পর্যটকের মৃত্যু

২২ অক্টোবর ২০২৫, ০৬:০৬ PM
‘হাইপেরিয়ান হোয়াইট প্যালেস’ হোটেলের সামনে পুলিশ সদস্যরা

‘হাইপেরিয়ান হোয়াইট প্যালেস’ হোটেলের সামনে পুলিশ সদস্যরা © সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলে মদ্যপানের পর মোহাম্মদ রুবেল (৪২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজার সদর হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই নারীসহ চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত রুবেল নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আবদুস লতিফের ছেলে। 

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের কারণে রুবেলের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ হেফাজতে নেওয়া চারজন হলেন রুবেলের বন্ধু মো. মামুন (৪৮) ও মো. মোতালেব (৩৬) এবং কক্সবাজারের স্থানীয় বাসিন্দা মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তার (১৭)।

হোটেল কর্তৃপক্ষ জানায়, গত ১৫ অক্টোবর প্রাইভেটকারে করে নওগাঁ থেকে রুবেল কক্সবাজারে আসেন এবং কলাতলী হোটেল-মোটেল জোনের ‘হাইপেরিয়ান হোয়াইট প্যালেস’ হোটেলে উঠেন। চালক ফিরে গেলেও তিনি কক্সবাজারে অবস্থান করছিলেন। পরে ২০ অক্টোবর নওগাঁ থেকে আরও চার বন্ধু এসে একই হোটেলে অবস্থান নেন।

জানা যায়, মঙ্গলবার রাতে ৪০৭ নম্বর কক্ষে রুবেল তার বন্ধুদের সঙ্গে অবস্থান করছিলেন। গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা দুই নারী ও অন্য বন্ধুরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে। ওসি ইলিয়াছ খান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি মদ্যপানজনিত মৃত্যু বলে মনে হচ্ছে।

মরদেহের ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬