ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ২

০৪ অক্টোবর ২০২৫, ১২:৪৬ PM
অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু

অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অতিরিক্ত মদ্যপানের পর অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) ভোররাতে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার (৬৫) ও সৌরভ দাস (২৫)।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাতে তারা অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে দুজনই মারা যান।’

তিনি আরও জানান, ‘মৃতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই ঘটনায় আরও দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।’

ঢাবিতে ১১৭৪ প্রতিযোগী নিয়ে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
৯২ দেশের ১,২৬৩ চলচ্চিত্র থেকে নির্বাচিত ১৮টি দেখানো হলো গাজ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬