বাজার মনিটরিংয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসন, অনিয়মে ৪ ব্যবসায়ীকে জরিমানা

০২ মার্চ ২০২৬, ০৫:১২ PM
খাগড়াছড়ি সদরে জেলা প্রশাসনের বাজার মনিটরিং

খাগড়াছড়ি সদরে জেলা প্রশাসনের বাজার মনিটরিং © টিডিসি

বাজার মনিটরিংয়ে অনিয়ম ধরা পড়ায় খাগড়াছড়ি সদরে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) খাগড়াছড়ি সদর পৌর বাজারে পরিচালিত মোবাইল কোর্টে মূল্যতালিকা না টানানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক ৪টি মামলায় মোট ২ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজমীন আক্তার। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. আনিসুর রহমান উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশাসনের এ উদ্যোগকে সাধারণ ক্রেতারা ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানা গেছে।

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬