‘খালেদা জিয়া পরিষদ’ নাম দিয়ে বাড়ি দখল চেষ্টা, অতঃপর… 

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ AM
বেগম খালেদা জিয়ার নামে বাড়ি দখল করে ব্যানার টাঙিয়ে দেন অভিযুক্তরা

বেগম খালেদা জিয়ার নামে বাড়ি দখল করে ব্যানার টাঙিয়ে দেন অভিযুক্তরা © টিডিসি

রাজশাহীতে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদ’ নামের একটি সংগঠনের ব্যানার ব্যবহার করে ব্যক্তিগত মালিকানাধীন একটি বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সরকার জিয়াউর রহমান এবং তার সহযোগীদের বিরুদ্ধে। ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয় করার কথা বলে বাড়ি ভাড়া নিয়ে মূলত বিএনপির রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন তারা। 

বাড়ির মালিকের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাড়া না দিয়ে তারা বাড়িটি অবৈধভাবে দখলের চেষ্টা করছিলেন। 

বিষয়টি জানতে পেরে রাজশাহী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু গত রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর উপশহর এলাকায় গিয়ে ওই ভুয়া কার্যালয়টি উচ্ছেদ করেন।

জানা গেছে, রাজশাহী নগরীর উপশহর দুই নম্বর সেক্টরের ৯৬ নম্বর চারতলা বাড়িটির মালিক আইনজীবী আকরামুল ইসলাম। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী এবং জেলা আইনজীবী সমিতির তিনবারের সাধারণ সম্পাদক।

আকরামুল ইসলাম জানান, গত বছরের অক্টোবরে সরকার জিয়াউর রহমান নামের এক ব্যক্তি ডেভলপার ব্যবসা করার কথা বলে ভবনের দোতলায় একটি বড় ফ্ল্যাট ভাড়া নেন। কিন্তু কিছুদিন পরই সেখানে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদ’-এর সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয় এবং নিয়মিত মাইক বাজিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করা শুরু হয়। এতে অন্য ভাড়াটিয়ারা চলে যেতে থাকেন।

বাড়ির মালিকের অভিযোগ, মাসিক ২৯ হাজার টাকা ভাড়া এবং অন্যান্য বিল পরিশোধ না করেই তারা ভবনটি দখল করে রেখেছিল। বারবার বাড়ি ছাড়ার তাগিদ দেওয়া হলেও তারা কর্ণপাত করেনি।

আরও পড়ুন: নারী ব্যবসায়ীকে হত্যা ছাত্রদল নেতার, প্রতিবাদে শিবিরের বিক্ষোভ 

এ নিয়ে বাড়ির মালিকের ছেলে সায়েমুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানান, বিএনপির নাম ভাঙিয়ে কিছু লোক তাদের বাড়ি দখল করে রেখেছে এবং তার বাবাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিষয়টি নজরে আসার পর বিএনপি নেতা মিজানুর রহমান মিনু নিজেই ঘটনাস্থলে গিয়ে দলীয় কর্মীদের সহায়তায় সাইনবোর্ড ও ব্যানার নামিয়ে ফেলেন। এ সময় কার্যালয়ের ভেতর থাকা যুবকরা পালিয়ে যায়।

মিজানুর রহমান মিনু এ প্রসঙ্গে বলেন, জাতীয় বা স্থানীয়ভাবে এই নামে বিএনপির কোনো স্বীকৃত সংগঠন নেই। ফেসবুকে পোস্ট দেখে তিনি নিজেই এটি উচ্ছেদ করেছেন। 

তিনি আরও জানান, বাড়ির মালিক বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং তাকে সরল বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারিত করা হয়েছে। বিষয়টি তিনি কেন্দ্রে জানাবেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন।

তবে অভিযুক্ত সরকার জিয়াউর রহমান দাবি করেছেন, তাদের সংগঠনটি ভুঁইফোঁড় নয় এবং তারা বাড়ি দখলের চেষ্টা করেননি; বরং নতুন অফিস খোঁজার জন্য তারা সময় নিচ্ছিলেন। বর্তমানে কার্যালয়ের ভেতর থাকা মালামাল তালাবদ্ধ করে চাবি মিজানুর রহমান মিনু নিজের জিম্মায় রেখেছেন।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9