নারী ব্যবসায়ীকে হত্যা ছাত্রদল নেতার, প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ AM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ AM
গাজীপুরে ছাত্রশিবিরের মিছিল

গাজীপুরে ছাত্রশিবিরের মিছিল © টিডিসি

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার ছুরিকাঘাতে রানী (৪৫) নামে এক নারী ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে সাইনবোর্ড বাজারের বড় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে সহস্রাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি সাইনবোর্ড ও বোর্ডবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’,  ‘তারেক রহমানের অনেক গুণ, এক বছরে দেড়শ গুণ’ , ‘আমার বোন মরলো কেন, খুনি তারেক জবাব দে’, ‘ছাত্রদল মানুষ মারে, তারেক রহমান প্ল্যান ’ ইত্যাদি সংবলিত স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এর জিএস মো. সাইদুল ইসলাম এবং গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত।

সমাবেশে গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত বলেন,‘গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা চালাচ্ছে ছাত্রদল। এর মাধ্যমে তারা নিজেদের কাপুরুষতার প্রমাণ দিচ্ছে।’

গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম বলেন,‘মানুষের সমাজে বিএনপি ও ছাত্রদলের মতো অমানুষদের বসবাস আমরা বরদাশত করবো না।’

টাকসুর জিএস মো. সাইদুল ইসলাম বলেন,‘নতুন বাংলাদেশ কোনো দিল্লির তাবিদারি মেনে নেবে না। কোনো পরিবারতন্ত্রও মেনে নেওয়া হবে না।’

নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস আজ : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬