তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ PM
  কোকোর স্ত্রীর উঠান বৈঠক

কোকোর স্ত্রীর উঠান বৈঠক © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দ্বিতীয় দিনেও প্রচারণা চালিয়েছেন তার ছোটভাই মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি। 

রবিবার বিকালে কড়াইল বস্তি সংলগ্ন টিএন্ডটি কলোনিতে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে উঠোন বৈঠক করেন কোকো-পত্নী। এসময় বৈঠকে উপস্থিত নারীদের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চান তিনি। এ সময়ে তিনি আরও বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে। পরে তিনি বাড্ডা নতুন বাজার সংলগ্ন গীর্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজনের সাথে নির্বাচন নিয়ে কথা বলেন। তারেক রহমানের জন্য সকলের নিকট ভোট ও দোয়া প্রার্থনা করেন।

এসময় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নান সহ স্থানীয় বিএনপি ও অংগ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শনিবার শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেট ও গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন সিঁথি।

বিসিবির বোর্ড সভায় এল যে ৭ সিদ্ধান্ত
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, আরেক নে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মাদক নির্মূলে শিক্ষাকে কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের অবৈধ ও ভাসমান দোকান সরাতে আল্টিমেটাম দিল ঢাবি প…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬