শিক্ষকদের দাবির সঙ্গে একমত বিএনপি, যে আশ্বাস দিল দলটি

১৮ অক্টোবর ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:১১ PM
বিএনপি

বিএনপি © সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত পোষণ করেছেন। শনিবার (১৮ অক্টোবর) বিএনপি সহ-দফতর সম্পাদক এ্যাড. মো: তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

বিবৃতিতে বলা হয়, ‘দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত।  

এতে বলা হয়, ‘জনগণের ভোটে বিএনপি আবারো রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকুরী স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে বিএনপির কোন দ্বিমত নেই।‘

সর্বস্তরের শিক্ষকদের জন্য বিএনপির অগ্রাধিকার হল:

  • যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ চাকরির নিরাপত্তা
  • শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা
  • তাঁদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে,  ‘আমরা বিশ্বাস করি, রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগই গ্রহণ করিনা কেন শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না গেলে কখনোই কাঙ্খিত সুফল পাওয়া যাবে না।’

তবে শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালালে সেটি প্রতিহত করার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কোন নমনীয়তা প্রদর্শন করবে না।

 

 

বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন মন্ত্রিপরিষ…
  • ৩১ আগস্ট ২০২৬
ব্যাচের গ্রুপে সিনিয়র ছাত্রীকে নিয়ে ছাত্রদল নেতাসহ ৫ বন্ধুর…
  • ৩১ আগস্ট ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ আগস্ট ২০২৬
বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি
  • ৩১ আগস্ট ২০২৬
বাসে ট্র্যাকিং, অনলাইনে ফি পরিশোধসহ ৬ দাবি পাবিপ্রবি ছাত্রদ…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে-স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব
  • ৩১ আগস্ট ২০২৬