গুমের শিকার নুরের এইচএসসি উত্তীর্ণ কন্যাকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান

১৭ অক্টোবর ২০২৫, ০১:৪৩ AM
গুম হওয়া নুর হোসেন হিরুর কন্যা নাবিলা নুরকে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা

গুম হওয়া নুর হোসেন হিরুর কন্যা নাবিলা নুরকে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা © টিডিসি

২০১১ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গুম হওয়া নুর হোসেন হিরুর কন্যা নাবিলা নুর এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

বিএনপি সংশ্লিষ্টরা জানান, চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পিতৃহীন নাবিলা নুর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফল অনুযায়ী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এমন খবর জানা মাত্রই নাবিলা নুরের কাছে নিজের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে নির্দেশ দেন তারেক রহমান। অতঃপর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই শুভেচ্ছা বার্তা পৌঁছানোর ব্যবস্থা নেন।

আরও পড়ুন: ‘কিছু লিখলেই নম্বর’ পদ্ধতি বাদ ও ‘স্ট্যান্ডার্ড’ প্রশ্নই ফল ধসের কারণ

তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নাবিলা নুরের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল পাঠান তিনি। প্রতিনিধি দলে ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি। এসময় বিশেষ উপহারসামগ্রীও নাবিলা নুরের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, নুর হোসেন হিরু ২০১১ সালের ২০ জুন আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। সর্বশেষ তিনি ঢাকার বৃহত্তর উত্তরা থানা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবক সিজা…
  • ১২ অক্টোবর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬