তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক

১৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ AM
তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেন ছাত্রদল নেতা তারিক

তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেন ছাত্রদল নেতা তারিক © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাস্থ রাজধানীর পলাশী মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া দুই পর্বের সাক্ষাৎকার "গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন" বড় পর্দার মাধ্যমে দেখানোর ব্যবস্থা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতা।

ছাত্রদলের এ নেতা হলেন- সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

গত রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে দশটায় ছাত্রদলের এ নেতার উদ্যোগে এ প্রদর্শনী আয়োজিত হয়। প্রদর্শনী শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

জানা যায়, মূলত সাধারণ জনগণের দোরগোড়ায় তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই নিজ উদ্যোগে এ কর্মসূচিটি পালন করেন ছাত্রদল নেতা তারিক। এসময় শিশু, ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী, রিক্সাচালক, পথচারীসহ নানান শ্রেণির মানুষ উপস্থিত থেকে প্রদর্শনীটি উপভোগ করেন। তারেক রহমানের বক্তব্য চলাকালীন তাদের কাউকে কাউকে তার পক্ষে স্লোগান দিতেও দেখা যায়।

আরও পড়ুন: ঢাবির ছাত্রাবাসের সামনে সংঘর্ষ, নেপথ্যে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীর দোকান

জানতে চাইলে প্রদর্শনী কর্মসূচির ব্যাপারে তারিক বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে যা বলেছেন তা দেশের সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে আমি তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, আমি মনে করে দীর্ঘ ১৭ বছর তারেক রহমান দেশে নেই। তবে তিনি দেশের মানুষের মুক্তির জন্য নিরন্তর সংগ্রাম করেছেন। সম্প্রতি তিনি বিদেশি গণমাধ্যমে সাক্ষাতকার দিয়ে দেশের মানুষের আরো কাছে যাওয়ার কথা বলেছেন। সেই কারণেই তার সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করার উদ্যোগ নিয়েছি।

 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬