কচুয়ার মানুষের জন্য কাজ করতে চান ছাত্রদল নেতা হাবিবুল বাশার

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ PM
হাবিবুল বাশার ও ছাত্রদলের লোগো

হাবিবুল বাশার ও ছাত্রদলের লোগো © টিডিসি সম্পাদিত

ছাত্রদল নেতা হাবিবুল বাশার চাঁদপুরের কচুয়া উপজেলার মানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেন তিনি। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সভাপতি পদে ছিলেন। 

হাবিবুল বাশার বলেন, আমি কচুয়ায় এসেছি আপনাদেরকে কিছু দিতে, নিতে নয়, আমি এসেছি আপনার মালিকানা বুঝিয়ে দিতে। কচুয়ার মানুষের পক্ষে কথা বলতে, কাজ করতে। নিজের জন্য চিন্তা করলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়েছি সেহেতু একটা চাকরি নিয়ে সুখে থাকতে পারতাম।

তিনি আরও বলেন, কিন্তু তা না করে আমি বিগত ১৭ বছর স্বৈরাচার হাসিনার জেল, জুলুম, হামলা, মামলা খেয়ে ও মাঠে যুদ্ধ করেছি, হাসিনাকে বিদায় করার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমি আপনার সন্তান, আপনার ভাই। 

উল্লেখ্য, তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী।

পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু, জনতার তোপে দৌড়ে পা…
  • ১০ অক্টোবর ২০২৬
৪৩ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১০ অক্টোবর ২০২৬
আটক থাকবেন, নাকি দাদির শেষকৃত্যে যাবেন—অভিজিতকে সিন্ধান্ত ন…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফরে অগ্রাধিকার পাবে অর্থনৈতিক অংশীদার…
  • ১০ অক্টোবর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ৫ নভেম্…
  • ১০ অক্টোবর ২০২৬
স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা অন্য চাকরির পরীক্ষার দিন সমন্বয়…
  • ১০ অক্টোবর ২০২৬