তারেক রহমানকে আজিজী

সেলিম ভূঁইয়াকে অব্যাহতি না দিলে নির্বাচনে ৬ লাখ শিক্ষক পরিবার বিএনপিকে জবাব দেবে

১৬ অক্টোবর ২০২৫, ০৭:১১ PM
দেলোয়ার হোসেন আজিজী ও তারেক রহমান

দেলোয়ার হোসেন আজিজী ও তারেক রহমান © টিডিসি সম্পাদিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক–কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান মো. সেলিম ভূঁইয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি না দিলে বিএনপিকে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়া হবে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ হুঁশিয়ারি দেন তিনি।

শিক্ষক নেতা আজিজী বলেন, সেলিম ভূঁইয়া সারা বাংলাদেশের ৬ লাখ শিক্ষক-কর্মচারীর পরিবারকে ইতোমধ্যে বিএনপির বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন। জনাব তারেক রহমান আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আপনি বাংলাদেশের লক্ষ কোটি জনতার নয়নের মণি। ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমি আপনাকে অনুরোধ করতে চাই, অবিলম্বে সেলিম ভূঁইয়াকে যদি আপনার দলের পক্ষ থেকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি না দেন, নির্বাচনে ছয় লক্ষাধিক শিক্ষক পরিবার ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। 

তিনি বলেন, ২০০১ সালে চার দলীয় জটের ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া সদর এমপির সাথে বিভিন্ন এলাকায় আপনার নামে স্লোগান দিয়েছি, নির্বাচনী সভায় বক্তব্য দিয়েছি। আপনাকে আমরা পছন্দ করি হৃদয় থেকে। দালালগুলোকে যদি আপনি দায়িত্ব থেকে অব্যাহতি না দেন-আমরা যারা আপনাকে ভালোবাসি, আপনাকে পছন্দ করি, আপনার দলকে কিন্তু আমরা সাপোর্ট দিতে পারব না। আপনি যারা বর্তমানে শিক্ষকতা করে তাদেরকে নেতৃত্বের আসনে বসান আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু যদি দালাল-অবসরপ্রাপ্তদের বসিয়ে রাখলে ছয় লক্ষ শিক্ষক-কর্মচারী পরিবার ব্যালটের মাধ্যমে আগামী নির্বাচনে জবাব দেবে। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ফান্ডিংয়ের ব্যাপারে ঘোষণা দিতে চাই, গোয়েন্দা সংস্থা গুলো সারা দিন আমাদের নজরদারিতে রেখেছে, গোয়েন্দাদের কাছে যদি কোনো তথ্য থাকে তা সন্ধ্যার মধ্যে প্রকাশ করুন এবং আমাদের সকলকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে এই বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে সেলিম ভূঁইয়া রাকিবকে গ্রেপ্তার করে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।

এর আগে, এক সংবাদ সম্মেলনে সেলিম ভূঁইয়া বলেছেন, শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের নামে বর্তমানে একটি সংগঠন রাজপথে নানা কর্মসূচি পালন করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়ে কোটি কোটি শিক্ষার্থীর লেখাপড়ায় ব্যাঘাত ঘটিয়ে তারা সরকারকে বিপর্যস্ত করে তুলেছে। যিনি শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ের আশ্বাস দিয়ে আন্দোলন করছেন, তিনি একজন আওয়ামী দোসর। তার অকাট্য প্রমাণ রয়েছে।

শিক্ষা উপদেষ্টা শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করেছেন বলে উল্লেখ করে সেলিম ভূঁইয়া বলেন, বর্তমানে অর্থ উপদেষ্টা দেশে না থাকায় কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব হচ্ছে না বলে তাঁরা জানতে পেরেছেন। বাস্তবতার নিরিখে সরকারকে কিছুটা সময় দেওয়া যৌক্তিক। 

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence