গ্লোব শপিংয়ের দোকান নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঢাকা কলেজের তিন ছাত্রদল নেতার

২০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ PM
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম মাজেদ এবং আহ্বায়ক সদস্য পারভেজ ও সাগর খান।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম মাজেদ এবং আহ্বায়ক সদস্য পারভেজ ও সাগর খান। © টিডিসি সম্পাদিত

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দ্য ডেইলি ক্যাম্পাসে  “শপিং সেন্টারের দোকান ‘দখল’, ছেলেসহ দোকানদার-ভবন ম্যানেজারকে কিল-ঘুসি ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শাখা সংগঠনটির তিন নেতা।

শুক্রবার (২০ নভেম্বর) এক প্রতিবাদ লিপিতে তাঁরা বলেন, ‘গত ২২ অক্টোবর ঢাকা কলেজের সামনে গ্লোব শপিং মার্কেটে ঢাকা কলেজ ছাত্রদলের কতিপয় নেতাকর্মী কর্তৃক দোকান দখল ও মালামাল লুটপাটের যে নিউজ হয়েছিল, সেই নিউজের প্রতিবাদ জানিয়ে আমরা বলতে চাই, আমরা ঐ মার্কেটে শপিং করা অবস্থায় চিল্লাচিল্লি শুনতে পাই এবং সাধারণ ক্রেতার মত সেখানে উপস্থিত হই। হট্টগোল ঠেকাতে গিয়ে অনাকাঙ্ক্ষিত হাতাহাতি হয়। পরে প্রকৃত ঘটনা জানতে পেরে প্রকৃত দোকান মালিকের পক্ষে অবস্থান নিই।’

তাঁরা আরও বলেন, ‘সেই নিউজের সূত্র ধরে আমাদের সংগঠন তাৎক্ষণিকভাবে আমাদের পদ স্থগিত করেন। কিন্তু কিছুদিন দোকানটি বন্ধ থাকলেও পরবর্তীতে সত্যতা যাচাই সাপেক্ষে দোকান মালিক দোকানটি বুঝে পেয়েছেন এবং দোকানটি খুলে নিয়মিত ব্যবসা পরিচালনা করছেন।’

প্রতিবাদলিপিতে তাঁরা বলেন, ‘প্রতিপক্ষ ভুল তথ্য ছড়িয়ে ঐদিন আমাদের বিপক্ষে যে নিউজ করেছে, আপনাদের মাধ্যমে তার প্রতিবাদ জানাচ্ছি।’

প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম মাজেদ এবং আহ্বায়ক সদস্য পারভেজ ও সাগর খান।

প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনে ভুক্তভোগী দোকানদার আমিনুল ইসলাম ও গ্লোব শপিং সেন্টারের ম্যানেজার জুয়েল রানার বক্তব্য তুলে ধরা হয়েছে। একইসঙ্গে ঘটনাস্থলের সেদিনকার সিসিটিভি ফুটেজ প্রতিবেদকের কাছে রয়েছে। এছাড়া অভিযুক্ত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাজেদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক জামাল আহমেদ জেনিন এবং শাখা ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন বক্তব্যও প্রতিবেদনে রয়েছে। ফলে প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ শিক্ষার্থীদের 
  • ২১ নভেম্বর ২০২৬
রাতে ঘুম হচ্ছে না, মেনে চলুন এই অভ্যাসগুলো
  • ২১ নভেম্বর ২০২৬
পাঁচ দফা দাবি আদায়ে মাঠে নামছে এনসিপি
  • ২১ নভেম্বর ২০২৬
খুনি আখ্যা ‍দিয়ে মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্য ইস্যুতে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিবের বক্তব্যের ন…
  • ২০ নভেম্বর ২০২৬
সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage