জুলাই শহীদ চিকিৎসক ডা. সজীবের মায়ের জন্য তারেক রহমানের উপহার

১৭ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ PM
শহীদ চিকিৎসক ডা. সজীব সরকারের অসুস্থ মায়ের জন্য তারেক রহমানের পাঠানো জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম

শহীদ চিকিৎসক ডা. সজীব সরকারের অসুস্থ মায়ের জন্য তারেক রহমানের পাঠানো জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ চিকিৎসক ডা. সজীব সরকারের অসুস্থ মায়ের জন্য জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম শহীদ ডা. সজীবের বাবার কাছে উপহার হিসেবে হস্তান্তর করা হয়েছে।  

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর মৌচাকে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম শহীদ ডা. সজীব সরকারের বাবাকে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ তুলে দেন। 

এ সময় ডা. রফিক শহীদ পরিবারটিকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের দায়িত্ব নিয়েছেন। আপনাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।’

এ সময় শহীদ ডা. সজীবের বাবা হালিম সরকার বলেন, ‘আমার ছেলে শহীদ হওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এর আগে তিনি বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন। আজকে এ সহযোগিতা আমার পরিবারটি বেঁচে থাকার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন ডা. আহমেদ সামি আল হাসান ইমন, ডা. সাইফুল ইসলাম বাদশা, ডা. মমিন আনসারী, ডা. মিজানুর রহমান, মুসরিকসহ অন্যরা।

উল্লেখ্য যে, শহীদ ডা. সজীবের মা দীর্ঘ এক বছর ধরে শয্যাশায়ী। তাকে ২৪ ঘণ্টা তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়।

পিকফোর্ডের ‘পেনাল্টির নোট’ খুঁজে পেলেন মেসিরা, এরপর যা ঘটল.…
  • ১৬ জুলাই ২০২৬
নতুন ভোটার হওয়ার সুযোগ থাকবে আর মাত্র ১৫ দিন
  • ১৬ জুলাই ২০২৬
পুলিশের বন্দুকের সামনে এই দিনে বুক পেতে দাঁড়িয়েছিলেন আবু সা…
  • ১৬ জুলাই ২০২৬
৩৯ বছরে এসেও ১৯ এর ফর্ম, রহস্য জানালেন মেসি
  • ১৬ জুলাই ২০২৬
ঢাকা-সিলেটে রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ও কুড়িগ্র…
  • ১৬ জুলাই ২০২৬
ব্রেইন ফগের কারণেই কি বারবার ভুলে যাচ্ছেন, জেনে নিন দূর করা…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence