খালেদা জিয়াকে দাফনের সম্ভাব্য স্থান জানালেন সালাহউদ্দিন

৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ AM
খালেদা জিয়া

খালেদা জিয়া © সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এই মহিয়সী নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিনের অসুস্থতা ও বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগে অবশেষে তিনি না ফেরার দেশে চলে গেলেন।

বেগম খালেদা জিয়ার দাফন ও জানাজা নিয়ে প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, রাজধানীর সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে স্বামী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই বেগম খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। সালাহউদ্দিন আহমেদ আরও জানান যে, আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। নেত্রীর প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশে শোকের ছায়া নেমে আসে।

হাসপাতালে শেষ সময়ে বেগম খালেদা জিয়ার পাশে উপস্থিত ছিলেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি এবং ভাই শামীম এসকান্দারসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী এবং তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
কুষ্টিয়ায় বাড়ির সামনে ছাত্রীকে ছুরিকাঘাত, সরকারের পদক্ষেপ ন…
  • ১০ নভেম্বর ২০২৬
বকেয়া পরিশোধ না করায় হাবিপ্রবিতে বাসসেবা বন্ধ, ভোগান্তিতে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় গোডাউনে আগুন, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১০ নভেম্বর ২০২৬
৩৮ পদে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এইচএসসি পাস…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950