একমাসের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ হোসেন

১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ PM
ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের ব্রিফিং

ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের ব্রিফিং © সংগৃহীত

গত এক মাসের মাসের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘এখন বেশ স্থিতিশীল’ বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন এই কথা জানান।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, আজকে প্রায় একমাস হয়ে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর থেকে আজকে ১৯ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আলহামদুলিল্লাহ, কালকে আমি আপনাদের বলেছিলাম, উনার শারীরিক অবস্থা আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামীনের রহমতে গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে। আমি এইটুকুই বলব, উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় মেডিকেল বোর্ডের চিকিৎসায় এখন আগের চেয়ে অনেকটা বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

অধ্যাপক জাহিদ বলেন, আজকেও একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে (অপারেশন থিয়েটারে) নিয়ে। সেটিও উনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করতে পেরেছেন। অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে। উনি এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওখানে উনি আইসিইউর (ইন্টেসিভ কেয়ার ইউনিট) ব্যবস্থা সংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, শামীম এস্কান্দারসহ তাদের পরিবারের সদস্যগণ ও বিএনপির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই যেন মেডিকেল বোর্ডের চিকিৎসা যেভাবে উনি নিতে পারছেন সেটি যাতে আল্লাহ রাব্বুল আলামীন উনাকে তা অব্যাহত রাখার তওফিক দান করেন এবং এখনকার যে অবস্থা আছে সেটা তাকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারে সেই দোয়া চাই।

গত ২৩ নভেম্বর রাতে অসুস্থতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর তিন দিন পরে তার ফুসফুসে সংক্রামণ ধরা পড়লে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসা দিচ্ছে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950