দেশের স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই : ইঞ্জিনিয়ার আশরাফ

১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২০ PM
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন © সংগৃহীত

বিএনপি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, দেশের স্বার্থ রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে বিএনপিই একমাত্র ভরসা।

বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুরের পুুবেরচরে গ্রাম সরকার আবু তাহেরের বাড়িতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন। 

ইঞ্জিনিয়ার আশরাফ বলেন, প্রতিটি জাতীয় সংকটে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ত্রাণকর্তা হিসেবে সামনে এসেছেন। তার পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান সেই নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছেন।

আসন্ন রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ৩১ দফা হচ্ছে জনগণের জাতীয় মুক্তির সনদ। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থানের নতুন অধ্যায় শুরু হবে। তার নেতৃত্বে এবং ভবিষ্যতে জায়মা রহমানকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী রাজনীতির চতুর্থ প্রজন্ম দেশের সামনে এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

ট্যাগ: বিএনপি
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950