কেন্দ্রীয় নেতাসহ ১৬ জনকে বহিষ্কার বিএনপির

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণাসহ সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ানসহ কয়েকটি জেলা-উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাকে দল থেকে বহিস্কার করেছে বিএনপি। 

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে দলের দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ান, নেত্রকোনা জেলাধীন আটপাড়া উপজেলা বিএনপির সদস্য আলী হায়দার কাঞ্চন ও এম জি শামীম, কিশোরগঞ্জ জেলাধীন নিকলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মাসুক মিয়া, এখলাসুর রহমান দুলাল, নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হারুন অর কাইয়ুম, উপজেলা বিএনপির সদস্য বদরুল আলম বাচ্চু, কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ, জারইতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসহাক মেম্বার; 

বাজিতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মাইজচর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, গাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, হিলচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম, মাইজচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ও কৈলাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণের অভিযোগ ছাত্রদল কর্মীর বিরু…
  • ৩১ আগস্ট ২০২৬
পে-স্কেল নিয়ে ব্রিফিংয়ে আসছেন মন্ত্রিপরিষদ সচিব
  • ৩১ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চেক ছাড়, পাব…
  • ৩১ আগস্ট ২০২৬
বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ৩২০ পদে বড় নিয়োগ, আ…
  • ৩১ আগস্ট ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ৩১ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরানোর তৎপরতা, পবিপ্রবি শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্…
  • ৩১ আগস্ট ২০২৬