জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ PM
মাওলানা রেজাউল করিম

মাওলানা রেজাউল করিম © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক হাইকোর্টে জামিন আবেদন করেছেন।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আতাবুল্লাহর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার পক্ষে শুনানি করবেন।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষে জামায়াতের নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় করা মামলায় শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হককে প্রধান আসামি করা হয়েছে।

৩১ জানুয়ারি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় ২৩৪ জন নামীয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

এর ঘটনায় ৩০ জানুয়ারি দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় এ মামলা করেন নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া।

বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১ অক্টোবর, ৭ কাগজপত্র …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9