রেজাউলের কবর জিয়ারত, ছেলেকে কোলে নিয়ে অঝোরে কাঁদলেন জামায়াত আমির

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৮ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ PM
জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করছেন জামায়াতের আমিরসহ অন্য নেতারা

জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করছেন জামায়াতের আমিরসহ অন্য নেতারা © টিডিসি

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় রেজাউলের ছেলেকে কোলে নিয়ে অঝোরে কাঁদলেন জামায়াত আমির।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি শ্রীবরদীতে শহীদ রেজাউল করিমের বাড়িতে যান। এর আগে সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেট হেলিকপ্টারে শেরপুরে পৌঁছান তিনি।

রেজাউলের বাড়িতে পৌঁছে আমিরে জামায়াত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন। পাশাপাশি ধৈর্য ধারণের পরামর্শ দেন। এ সময় শহীদ রেজাউল করিমের তিন বছরের ছেলেসন্তানকে কোলে তুলে নেন ডা. শফিকুর রহমান। শিশুটিকে জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি শহীদ রেজাউল করিমের কবর জিয়ারত করেন। সেখানে মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত এবং শাহাদাত কবুল হওয়ার জন্য দোয়া করা হয়।

এ সময় জামায়াতের আমিরেরর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়াসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় গ্রামবাসী।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬