সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ PM
সিরাজগঞ্জ জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জ জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা © সংগৃহীত

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কার্যালয়ের টিনের চাল ও বেড়ার একাংশ পুড়ে গেছে। সিরাজগঞ্জ-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামসহ দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী বাজারে ৮ নম্বর ওয়ার্ডের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বহুতী বাজারে টিনশেড একটি মার্কেটে তাদের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস ছিল। শনিবার রাতের আঁধারে সেখানে খড়কুটো স্তূপ করে পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়। এতে টিনের চাল ও বেড়া পুড়ে গেছে।

তিনি বলেন, বিষয়টি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও সদর থানার ওসিকে লিখিতভাবে জানানো হয়েছে। 

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান বলেন, হোয়াটসঅ্যাপে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আচরণবিধি ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সরেজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছেন। ঘটনা ছোট হোক বা বড় হোক, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে, যা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। 

একাদশ ভর্তিতে একজন শিক্ষার্থীও পায়নি ৪১৬ কলেজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সাজেদা ফাউন্ডেশন, আবেদন ২৫ সেপ্টেম্ব…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু, দল থেকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ পেয়েও কলেজ পেল না ২২০৫ শিক্ষার্থী
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আব্বাস-খোকার ‘রাজনৈতিক উত্তরসূরী’র অভাব বিএনপিতে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাবি সোসাইটি অব বাংলাদেশি ফার্মাসিস্টের নেতৃত্বে আরিফুল-মার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9