জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ PM
বিএনপিতে যোগ নাগরিক ঐক্যের নেতাকর্মীদের

বিএনপিতে যোগ নাগরিক ঐক্যের নেতাকর্মীদের © টিডিসি ফটো

নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডক্টর রবিউল ইসলাম খানের নেতৃত্বে নাগরিক ঐক্যের জেলা, সাতটি উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন শাখার ২১৭ জন নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কাটিয়া এলাকার নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা নাগরিক ঐক্যের উদ্যোগে যোগদান উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। এসময় তিনি বিএনপিতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।

প্রধান অতিথির বক্তব্যে এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন, সাতক্ষীরায় জেলা বিএনপি একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। আজকের এই বিশাল যোগদানের ফলে দল আরও গতিশীল হবে এবং এর সরাসরি ইতিবাচক প্রভাব নির্বাচনের ভোটের মাঠে প্রতিফলিত হবে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলের এই গণজোয়ার দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও শক্তিশালী করবে।

সভাপতির বক্তব্যে ডক্টর রবিউল ইসলাম খান বলেন, যোগদান অনুষ্ঠানে নাগরিক নারী ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী ও সাতক্ষীরা ল কলেজের প্রভাষক এডভোকেট হাসনা হেনা খানকে স্মরণ না করলে আয়োজনটি অসম্পূর্ণ থেকে যাবে।

তিনি বলেন, হাসনা হেনা খান গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে ইন্তেকাল করেন। তিনি ছাত্রাবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন এবং নাগরিক ঐক্যের বিভিন্ন সভায় বারবার বিএনপিতে যোগদানের বিষয়ে মত দিতেন।

ডক্টর রবিউল ইসলাম খান আরও বলেন, বিএনপির সঙ্গে যুগপৎভাবে রাজনীতি করার অভিজ্ঞতা আমাদের আগে থেকেই আছে। বিগত ১৫ বছর বিএনপির সঙ্গে স্বাচ্ছন্দ্য নিয়ে যুগপৎ রাজনীতি করেছি। ভবিষ্যতেও আমরা বিএনপির রাজনীতি ভালোভাবেই করতে পারবো, এ বিশ্বাস আমাদের শতভাগ আছে।

তিনি জানান, নাগরিক ঐক্যের সাতক্ষীরা জেলা, উপজেলা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন শাখার ২১৭ জন নেতা-কর্মী নাগরিক ঐক্যের রাজনীতি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং বিএনপির নীতি-আদর্শ, শৃঙ্খলা ও গঠনতন্ত্র মেনে চলার অঙ্গীকার করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোচনা সভা শেষে নাগরিক ঐক্য থেকে বিএনপিতে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি নবাগত নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিএনপি
বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১ অক্টোবর, ৭ কাগজপত্র …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9