নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়িতে গুলি 

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ AM
গাড়িতে গুলি 

গাড়িতে গুলি  © সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই বিএনপি কর্মী। রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আড়াইহাজার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গুলির শিকার ব্যক্তি আমির হোসেন (৩৮)। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রিনিবাসদি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আড়াইহাজার চৌরাস্তা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দেন আমির হোসেন। পথে আড়াইহাজার বাইপাস সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাত ব্যক্তি তার গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় গাড়ির চালকের আসনে থাকা আমির হোসেন অল্পের জন্য প্রাণে রক্ষা পান। পরে তিনি গাড়ি থামালে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

সাবেক ছাত্রদল নেতা আমির হোসেন জানান, নির্বাচনী প্রচারণা শেষে তিনি কালো রঙের একটি প্রাইভেটকারে করে নিজ বাড়ি শ্রীনিবাসদী যাচ্ছিলেন। এ সময় গাড়ির সামনের আসনে ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদেকুর রহমান সাদেক। গাড়িটি ঘটনা স্থলে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে চলন্ত অবস্থায় দুজন যুবক গাড়ির ডান পাশের ও সামনের কাচ লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬